বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় উনাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, জয়নাল আবেদীন , উত্তরের প্রচার- মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,আইজীবি রুকন রেজা।
নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসেন, ড.শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।












