বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। তার মুক্তি উপলক্ষে কারা ফটকে তাৎক্ষণিক সংবর্ধনা জানাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সকাল ১০টায় তার মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারা কারা ফটকে উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন।

পরে সকাল ১২টায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আমিরে জামায়াতের সাথে সাক্ষাৎ করবেন মেজর (অব.) আখতারুজ্জামান।