পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে লগি-বৈঠাকাণ্ডে হত্যাযজ্ঞের খুনীদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নীলফামারী জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
শহর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর পরিচালনায় আলোচনা সভায় জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-২ আসনের এমপি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী শহর সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।












