ভারতের কিছু মন্দিরে ধর্ষণ বিষয়ে পুরোহিতদের দায়ী করেছেন নিখিল ভারত ছাত্র সমিতির (এআইএসএ) সভাপতি ও ছাত্রনেত্রী নেহা বোরা। এইকসাথে তিনি বলেছেন, ‘ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্তি প্রয়োজন।’
মঙ্গলবার (৩ নভেম্বর) হিন্দুস্তান টাইমস ভাইরাল একটি ভিডিওর সূত্রে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই ভিডিওতেই নেহাকে একথা বলতে শোনা যায়।
নেহা বোরা বলেন, ‘ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্তি প্রয়োজন। এটা সেই ব্যবস্থা যেখানে বলা হয়, গরিব, শূদ্র, পশু ও নারী যন্ত্রণা পাওয়ার যোগ্য। এটা সেই ব্যবস্থা, যেখানে ব্রাহ্মণ নারীও নিরাপদ নন। নারীদের ধর্ষণ করা হয়। মন্দিরের মধ্যে পুরোহিতরাই তাদের ধর্ষণ করে। যেমনটা কাঠুয়া ও উন্নাওতে আমরা দেখেছি।’
আরো পড়ুন—ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
নেহার এমন দাবির পর এর নিন্দা জানিয়েছে ইন্ডি জোট, বিজেপিসহ আরো অনেকে। ওই ভিডিওটি শেয়ার করে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি লিখেছেন, রাহুল গান্ধীর পোস্টার গার্ল নেহা বোরা হিন্দু ধর্মের প্রতি তার ঘৃণা প্রকাশ করছেন। বলছেন, মন্দিরে পুরোহিত ধর্ষণ করেন। ইনি রাহুল গান্ধীর দ্বারা অনুপ্রাণিত যিনি অতীতে বলেছিলেন, ‘মন্দিরে নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।’
আরো পড়ুন—পারমাণবিক হামলার শঙ্কা : নাগরিকদের যেসব সতর্কতা অবলম্বন করতে বলল ইরান
একইসাথে কংগ্রেসকে তোপ দেগে তিনি লেখেন, ‘কংগ্রেস ভোট ব্যাংক ভালোবাসে আর হিন্দুদের ঘৃণা করে। কংগ্রেসের চিন্তাধারা ভারতীয় ঐক্যের জন্য ক্ষতিকর।’












