রাশিদা ত্লাইব ও ইলহান ওমর যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পুনর্নির্বাচিত হয়েছেন। তারা ছিলেন মার্কিন কংগ্রেসে প্রথম দুই মুসলিম নারী। এই জয়ের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে যাচ্ছেন। 

রাশিদা ত্লাইব মার্কিন কংগ্রেসের ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী। তিনি ডিয়ারবর্নের বিশাল আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগানের প্রতিনিধি হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হন।

সাবেক শরণার্থী ও সোমালি-আমেরিকান নাগরিক ইলহান ওমর মিনেসোটার ডেমোক্র্যাটিক শক্তিশালী ৫ম ডিস্ট্রিক্ট থেকে টানা তৃতীয় মেয়াদে তার আসনটি আবার দখল করেছেন, যার মধ্যে মিনিয়াপলিস এবং বেশ কয়েকটি শহরতলি অন্তর্ভুক্ত।

গাজায় ইসরাইলের যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার অন্যতম প্রধান সমালোচক রাশিদা ত্লাইব তার দলীয় প্রাথমিকে (প্রাইমারি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এবং ডিয়ারবর্ন ও ডেট্রয়েটের নিশ্চিত ডেমোক্র্যাটিক আসনটিতে রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করেন।

ইলহানও গাজায় ইসরাইলের যুদ্ধের তীব্র সমালোচক।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইলহান তার নির্বাচনী প্রচারণায় কঠোর পরিশ্রমের জন্য ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমাদের কঠোর পরিশ্রম সার্থক হয়েছে। আমরা এক লাখ ১৭ হাজার ৭১৬টি দরজায় কড়া নেড়েছি, এক লাখ আট হাজার ২২৬টি ফোন কল করেছি এবং এক লাখ ৪৭ হাজার ৩২৩টি খুদে বার্তা পাঠিয়েছি। এটি আমাদের সকলের বিজয় যারা বিশ্বাস করি যে একটি উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ সম্ভব। আগামী দুই বছরে আপনাদের সবাইকে গর্বিত করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।‘

ত্লাইব ও ইলহান উভয়েই ‘দ্য স্কোয়াড‘ নামে পরিচিত আইনপ্রণেতাদের অনানুষ্ঠানিক গ্রুপের সদস্য, যা অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কোর্তেজসহ কংগ্রেসের প্রগতিশীল সদস্যদের নিয়ে গঠিত।

দ্য স্কোয়াড-এর অন্যান্য সদস্য যেমন নিউইয়র্কের জামাল বোম্যান এবং মিসৌরির কোরি বুশ উভয়েই প্রসংগঠন ‘আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি‘-এর বিপুল সমর্থনপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বীদের কাছে তাদের নিজ নিজ দলের প্রাথমিকে হেরে গেছেন।

কংগ্রেসে ফিলিস্তিনপন্থী কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করার প্রয়াসে এই প্রো-ইসরাইল তহবিল সংস্থাটি চলতি বছরে মার্কিন রাজনৈতিক নির্বাচনী লড়াইয়ে ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেছে।

সিনেটের নিয়ন্ত্রণ অর্জন করল ডেমোক্র্যাটরা
রাত সাড়ে ১১টার পরপরই সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ অর্জন করেছে।

এর মানে হলো ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগ আটকে দিতে পারবে এবং আইন পাসের ক্ষেত্রে তারা তুলনামূলক সুবিধা পাবে। 

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট জানিয়েছেন যে তিনি ডেমোক্র্যাটদের সাথে কাজ করার পরিকল্পনা করছেন, তবে তিনি এটিও উল্লেখ করেছেন যে প্রয়োজন অনুযায়ী তিনি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন।

সূত্র : আল জাজিরা