ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে গলা কেটে খুনের পর তার কাটা মাথা সামনে নিয়ে ঠাকুরঘরে ধ্যানমগ্ন অবস্থায় দেখা গেলো রিন্টু ঘোষ (৪৩) নামে এক লোককে।

বুধবার (৪ নভেম্বর) হিন্দুস্তান টাইমস জানায়, জেলার গঙ্গারামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। 

সংবাদমাধ্যমটি জানায়, নিহতের নাম সীমা সরকার (৩৫)। প্রায় ১১ বছর আগে  নারায়ণপুরের বাসিন্দা রিন্টু ঘোষের (৪৩) সাথে তার বিয়ে হয়। গত কিছুদিন ধরে স্ত্রীর সাথে আর্থিক কারণে অশান্তি চলছিল রিন্টুর। সেই বিবাদই এমন ভয়ঙ্কর ঘটনায় রূপ নিয়েছে।

আরো পড়ুন—মন্দিরে ধর্ষণ বিষয়ে পুরোহিতদের দায়ী করলেন নেহা বোরা

বুধবার সকালে প্রতিবেশীরা মন্দিরের দিকে গিয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। তারা দেখেন, লোকটির হাতে স্ত্রীর কাটা মাথা। স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দেখে কাটা মাথা হাতে নিয়ে এগিয়ে আসেন রিন্টু। দৃশ্য দেখে ভিড় জমে যায় এবং মুহূর্তের মধ্যে সমগ্র এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরো পড়ুন—পারমাণবিক হামলার শঙ্কা : নাগরিকদের যেসব সতর্কতা অবলম্বন করতে বলল ইরান

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ররা। পুলিশ ঘটনাস্থল থেকে রিন্টু ঘোষকে গ্রেফতার করে এবং সীমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।