সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর লস্কর পাম্পসংলগ্ন সোনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শওকত।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেটখালী থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক সাগর আলী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।