রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রামেক হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘদিন ধরে শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

এ অবস্থায় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

হাসপাতালের মুখপাত্র শামীম উদ্দিন জানান, এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে।