গতকাল জুমার নামাজ শেষে কাজীপাড়া জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে ওই এলাকা মাদকমুক্ত ঘোষণা করেন এলাকাবাসী। বক্তারা বলেন, চার-পাঁচটি চক্রের অত্যাচারে তারা অতিষ্ঠ। বাইরে থেকে বখাটেরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে, যা আমাদের সন্তানদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বারবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও প্রতিকার মেলেনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন হয়েছে।












