চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা চত্বরসংলগ্ন মরহুম বাইরুল চেয়ারম্যানের চাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম চাইনিজ। সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, সাবেক জেলা যুবদল সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, সাবেক রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।
১
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন
রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৮:৩৭ পিএম
২
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু কিট দিলেন এমপি বুলবুল
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ৪:৪৪ পিএম
৩
র্যাব বিলুপ্ত, এসআরবি বিল পাস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
৪
তিন সঙ্কটে চাপে জনজীবন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম
৫
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ২:৩৯ এএম
৬
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ৫:৪৫ পিএম
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
২ ঘন্টা আগে
জয়ী ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?
২ ঘন্টা আগে











