বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৫ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে। এ ছাড়া নিশ্চিত হামে একই সময়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এস












