চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আলহাজ মোহাম্মদ আবদুল কাইয়ুম মার্কেটে একটি উপশাখা চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ উপলক্ষে সম্প্রতি নতুন উপশাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং ভারপ্রাপ্ত আঞ্চলিক শাখা প্রধান (উত্তর ও দক্ষিণ) মোস্তাফা কামাল যৌথভাবে উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি