চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের মালিক গোলাম শাহনেওয়াজ (৪৫) ও নসিমন চালক মো: মতিনকে (৪৮) আটক করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুনাইন বিন জামান জানান, উপজেলা কৃষি অফিসের প্রসিকিউশনের ভিত্তিতে আসামিদ্বয় স্বেচ্ছায় দোষ স্বীকার করায় গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। নসিমন চালক মো: মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

তিনি জানান, জব্দকৃত ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ পারভেজ আলীর জিম্মায় প্রদান করা হয়েছে। একই সাথে গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।