১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে খুলনার ঐতিহাসিক বাবরী চত্বরের (শিববাড়ী) পথসভা সফল করতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ৪ নম্বর নলতা ওয়ার্ড থেকে প্রথম মিছিলটি খুলনার বাবরী চত্বরে এসে পৌঁছায়। মিছিলটির নেতৃত্ব দেন ৪ নম্বর নলতা ওয়ার্ডের সভাপতি সেরাজুল ইসলাম মোড়ল ও সেক্রেটারি শেখ আসাদুজ্জামান।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পথসভার প্রাঙ্গণ।