হে মুহিব্বি-
যে খোদার দয়ায় বেঁচে আছো তুমি,
তাঁরই স্মরণ ভুলে কোন মোহে ডুবেছ তুমি?
যাঁর রহমতে নিশ্বাস চলে, জেগে ওঠে প্রাণ,
তাঁরই প্রেমে শূন্য তোমার দিল, শূন্য ইবাদতখান।
বন্ধুর কাছে আশা করো-
ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা??
অথচ নিজের দিলেই জাগাওনি
খোদার প্রেমের তৃষ্ণা!
মানুষ যদি না দেয় সম্মান কিংবা মান,
অভিমানে ভরে ওঠে কেন তোমার ক্ষুব্ধ অভিমান?
হে মুহিব্বি-
তোমার মূর্খতা দেখে লজ্জায় নত শির,
পথিক যেন মুখ ঢেকে কয়
কোথায় জ্ঞানের নীড়?
জাগো মুহিব্বি জাগো-
খুলে দেখো নিজের দিলের দ্বার,
নফসের ঘোরে হারিয়ে ফেলোনা রবের প্রেমের অপার।
মানুষের ভালোবাসা চাওয়ার আগে, রবের প্রেমে মাতো,
নিজেকে সঁপে দিয়ে, ফানা হয়ে যাও বাকার পথে।
সুফি কবিতা












