বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো এবং তুরস্ক-বাংলাদেশ দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স (আইসিবিএস-২)। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেক্টরেট ভবনের ব্লু কনফারেন্স হলে আয়োজিত এ কনফারেন্সে বাংলাদেশ ও তুরস্কের রাজনীতিবিদ, সংসদ সদস্য, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, গবেষক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।