শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয় প্রবণতা ও আর্থিক সচেতনতা বাড়াতে বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’ চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ সেবাটি উদ্বোধন করেন। ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ‘ট্রাস্ট নেক্সটজেন’-এর আওতায় শিক্ষার্থীদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা বিবেচনায় নিয়ে সহজলভ্য, সুবিধাজনক ও শিক্ষার্থীবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ছোটবেলা থেকেই সঞ্চয়, আর্থিক ব্যবস্থাপনা ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চায় উৎসাহিত করা হবে বলে জানিয়েছে ট্রাস্ট ব্যাংক।
সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ সেবাটি উদ্বোধন করেন।











