দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকয়টি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।
আজ বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪১ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৩টির দর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।
দিন শেষে ১ লাখ ৫৬ হাজার ৭৯৬টি ট্রেডের মাধ্যমে ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২২২ কোটি ৮৭ লাখ টাকা।
অন্যদিকে, দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৮২৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা।
সূত্র : বাসস











