রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া পাপন (২০) নামে এক যুবক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
পাপনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত যুবক জানায়, মিরপুর-১১ নম্বর দিয়ে হেঁটে যাওয়ার সময় কে বা কারা ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: সুলতান মাহমুদ সিকদার জানান, রাতে মিরপুর থেকে ওই যুবক দগ্ধ হয়ে বার্ন ইউনিস্টিটিউটে আসেন। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।












