শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার সময় বকচর বিওপি’র সীমান্ত এলাকায় শূন্যরেখা হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মানব পাচারকারী মোঃ শাহিন সহ ৪ জনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যেত। আটককৃতরা ব্যক্তিরা হল চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বকচর গ্রামের শাহীন, রংপুর মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত্যু মনসুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩১), রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মৃত বেলায়েত হোসেনের ছেলেমোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লহালা মারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান। আটককৃত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
১
লাইট বন্ধে পুশইনের শঙ্কা, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
২
চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, আটকে দিলো বিজিবি
শনিবার, ১৩ জুন ২০২৬, ৯:৪৩ এএম
৩
চাঁপাইনবাবগঞ্জে ভারত সীমান্ত থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
রোববার, ১৭ মে ২০২৬, ৩:৩২ পিএম
৪
রাজশাহীর সমাবেশে ডা. শফিকুর রহমান আপনারাও স্বৈরাচারীতার পথেই হাঁটছেন
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ পিএম
৫
সীমান্তে সক্রিয় ৫ হাজার মাদক ও চোরাচালানি
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৭ এএম
৬
জ্বালানি সঙ্কট মোকাবেলায় এক হয়ে কাজ করার অঙ্গীকার সরকার ও বিরোধী দলের
বিরোধী নেতার নোটিশের জবাবে জাতীয় স্বার্থে সবার ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১:২৬ এএম
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
৩ ঘন্টা আগে
জয়ী ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?
৩ ঘন্টা আগে












