চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে বিএসএফ। শনিবার মাঝরাতে তাদের পুশইন করা হয়। পরে গতকাল ভোরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভীষণ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও একজন কিশোরী রয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটক ১৫ জনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে বিএসএফ। শনিবার মাঝরাতে তাদের পুশইন করা হয়।












